চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

শোবিজ বাংল ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচনের ফলাফল অবশেষে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে শিবাসানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হয়েছেন।

নির্বাচন ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোটগ্রহণের দিন শিল্পী ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

আজ শনিবার ভোর সাডে চারটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

কমিশনের স্বাক্ষরিত ও ঘোষিত ফলাফলে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ২৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিতা রোমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহ সভাপতি পদে যথাক্রমে ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা পেয়েছেন ২৬০ ও ২১৬ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে সুব্রত পেয়েছেন ২৬৬ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বিতা রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান পেয়েছেন ২৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিতা চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে এ এম পারভেজ চৌধুরী আবীর পেয়েছেন ২৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিতা পলি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোশফেকুল জামিল কাঁকন পেয়েছেন ১১৮ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল পেয়েছেন ২২১ ও নিকটতম প্রতিদ্বন্দ্বি জাদু আজাদ পেয়েছেন ১৯৫ ভোট। এছাড়া কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- কায়েস আরজু ( ৩২৪), আলীরাজ (২৯৭), নাসরিন (২৮৯), জেসমিন আক্তার (২৮৩), শিপন মিত্র (২৪৮), শামীম খান চিকন আলী (২৪৫), সুশান্ত (২৩২), রাকা আলম ( ২২৭), শিরিন শিলা (২২৫), কাবিলা ( ২২২) ও ফরহাদ (২১৬)।

শুক্রবার ৩ জুলাই সকাল সাড়ে ৯ টা থেকে একটানা সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ৪৮০ সদস্য ভোট প্রদান করে। এর মধ্যে ত্রুটিপূর্ণ ভোট প্রদানের কারণে ৬৪টি ভোট বাতিল করে ৪১৬টি ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এবারের নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য ছিলেন খোরশেদ আলম খসরু, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও বি এইচ নিশান।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় শিবাসানু ৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৮ ভোটে হারিয়ে বিজয় নিশ্চিত করেন। তাদের এই বিজয়কে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই নতুন নেতৃত্বের সূচনা হিসেবে দেখছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় শিবাসানু বলেন, চলচ্চিত্র শিল্পীদের অধিকার রক্ষা এবং সংগঠনের উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। একইভাবে জয় চৌধুরী জানান, শিল্পীদের কল্যাণ ও চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে তিনি সম্মিলিতভাবে কাজ করতে চান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ফলাফল মেনে নিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নেতৃত্ব চলচ্চিত্র শিল্পী সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা রাখতে সহায়তা করবে। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন নবনির্বাচিত কমিটি।