শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

শোবিজ বাংলা প্রতিবেদক : আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছে  চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। ২০২৬-২০২৮ মেয়াদের এই কমিটির শপথ অনুষ্ঠান আজ বুধবার ৮ জুলাই সন্ধ্যায় (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর  নবনির্বাচিত কমিটির সভাপতি শিবা সানুকে  শপথ বাক্য পাঠ করান। পরে শিবা সানু নির্বাচিত কমিটির অনান্য সদস্যদের শপথ পাঠ করান। এই শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে এবং আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন স্তরের শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। একে ঘিরে বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

মিশা সওদাগর বলেন, আজ থেকে সবাই এক প্যানেল।।আমরা জানি নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এক প্যানেল থেকে ১৩ জন আর আরেক প্যানেল থেকে ৮ জন বিজয়ী হয়েছেন। এখন আর ২ পয়ানেল নয়। সবায় এক প্যানেল হয়ে সমিতির উন্নয়নে কাজ করবেন। আর সমিতির মিটিংয়ে উপস্থিত হবেন যেনো কোরাম সংকট না হয়।

নবনির্বাচিত সভাপতি শিবা সানু বলেন, আমরা যারা নির্বাচনী লড়ছি সবাই লক্ষ্য ছিলেন সমিতির সদস্যদের কল্যানে কাজ করা। কেউ আমরা বিজয়ী হয়েছে।কেউ ভোটের লড়াইয়ে জয়ী হয়নি। তবে লক্ষ্য ছিলো একই।

তিনি বলেন, আসুন আমরা সবায় মিলে মিশে আমাদের লক্ষ্যে কাজ করি। আমি কথা দিচ্ছি সমিতির বিভিন্ন কাজে উপকমিটি করা হবে সেখানে আমি যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের রাখব। তারা এসে আমাদের সহযোগিতা করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। গত ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।

ভোটগ্রহণ শেষে রাতভর গণনা শেষে ৪ জুলাই ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। নির্বাচনে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জয় চৌধুরী। এছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পালন শুরু করল।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শিল্পী সমিতি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।